রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আইপিএলে সবচেয়ে কম ম্যাচে এক হাজার ছক্কার নতুন রেকর্ড

আইপিএলে সবচেয়ে কম ম্যাচে এক হাজার ছক্কার নতুন রেকর্ড

ঢাকা : আইপিএলের চলতি মৌসুমে যে নজির তৈরি হলো তা এর আগে কোনো আসরেই তা হয়নি। সবচেয়ে কম ম্যাচে এক হাজার ছক্কার রেকর্ড গড়ল আইপিএল।

চেন্নাই বনাম লখনউ ম্যাচটি ছিল চলতি আইপিএলের ৫৩তম ম্যাচ। সেই ম্যাচেই ১০০০তম ছক্কাটি দেখা গেল উর্ভিল প্যাটেলের ব্যাট থেকে। এই প্রথম এত কম ম্যাচে ১০০০টি ছয় হলো।

এর আগের দ্রুততম ১০০০ ছক্কার রেকর্ড ছিল ৫৭ ম্যাচে। সেটি ছিল ২০২৪ সালের মৌসুমে। এবারের আইপিএল তাকেও ছাপিয়ে গেল।

এদিন লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠিকে একটি ওভারে তিনটি ছক্কা এবং একটি চার মারেন উর্ভিল প্যাটেল। এর মধ্যে তৃতীয় ছক্কাটি মারেন ডিপ মিড উইকেটে। ৯৮ মিটার দূরে গিয়ে পড়ে সেই ছক্কা। সেই ছক্কার পরেই নতুন ইতিহাস তৈরি হলো।

পুরো ম্যাচে ২৭টি ছয় দেখা গেছে। এর মধ্যে লখনউয়ের জশ ইংলিস ছয়টি ও উর্ভিল আটটি ছয় মেরেছেন।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন