শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আচারও কেনা হলো না বাড়িও ফেরা হলো না রোজার

আচারও কেনা হলো না বাড়িও ফেরা হলো না রোজার

চুয়াডাঙ্গা : মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে আচার কিনতে গিয়েছিলো ৪ বছর বয়সী রোজা। দোকানে আচার না পেয়ে ফিরে আসছিলো বাড়িতে। তবে রাস্তা পার হওয়ার সময় বাধে বিপত্তি।

ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে আর বাড়ি ফেরা হলোনা রোজার। হাসপাতালে যাওয়ার পথেই প্রাণ চলে গেলো চার বছরের শিশুটির।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ই মে) সকাল সাড়ে ১০টার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলীর সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায়। মৃত রোজা একই গ্রামের রাজু আহাম্মেদের কন্যা।

নিহত রোজার মা বলেন, আমার মেয়ে আচার কেনার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে যায়। কিন্তু আচার না পেয়ে সে টাকা হাতে নিয়ে হাসিমুখে ফিরে আসছিল। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা গেলে আমার মেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনার জন্য ইজিবাইক চালকের কোনো দোষ নাই।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জীবননগর থানা পুলিশের একটি টিম। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা বলেন, শিশুরা কোনো দিকেই না তাকিয়েই রাস্তা পার হয়। সড়ক দুর্ঘটনা কমাতে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

এআরএন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন