শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ

চলমান সংকট বিবেচনায় সারাদেশে আজ সোমবার থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়ানো হবে। বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চলমান সংকট বিবেচনায় আজ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হচ্ছে। এর মধ্যে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়তি সরবরাহ দেওয়া হবে।’

বিপিসির তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে— ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন।

১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল।

এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএসাঈদ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন