রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আবেদনময়ী লুকে প্রশংসায় ভাসছেন দীঘি

আবেদনময়ী লুকে প্রশংসায় ভাসছেন দীঘি

ঢাকা : আবেদনময়ী লুকে মুগ্ধতা ছড়াচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব।

বুধবার (১২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

গাঢ় সবুজ গাউনে যেন অন্যরকম এক মায়াবী উপস্থিতি। নতুন ফটোশুটে আত্মবিশ্বাস আর গ্ল্যামারের দারুণ মিশেল দেখালেন প্রার্থনা ফারদিন দীঘি।

খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ আর স্টাইলিশ অভিব্যক্তিতে নতুন লুকে ধরা দিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দেয়ালে হাত রেখে আবেদনময়ী ভঙ্গি, আবার কখনো চেয়ারে বসে আত্মবিশ্বাসী উপস্থিতি।

কালো নকশা ও রুপালি অলংকরণে সাজানো গাউনে আধুনিকতার ছোঁয়াও স্পষ্ট। প্রতিটি ফ্রেমেই আলাদা দীপ্তি ছড়িয়েছেন দীঘি। নতুন লুকে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন প্রার্থনা ফারদিন দীঘি।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন