রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে মডেল সুবর্ণার মরদেহ উদ্ধার ‎

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে মডেল সুবর্ণার মরদেহ উদ্ধার ‎

‎​ঝিনাইদহ : ঝিনাইদহে ভাড়া বাসা থেকে মডেল সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের মাস্টার পাড়ার এক ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৃত্যশিল্পী ও মডেল সুবর্ণা (৩০) জেলার বেশ পরিচিত মুখ। তার এই অকাল মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
‎​
‎স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণা দীর্ঘদিন ধরে স্বামী পাভেল ও সন্তানসহ মাস্টার পাড়ার ওই বাসায় বসবাস করে আসছিলেন। তাদের স্থায়ী নিবাস শৈলকুপা উপজেলার ভাটাই বাজার এলাকায়।

বুধবার বিকেলে একটি পারিবারিক বিষয় নিয়ে স্বামী পাভেলের সাথে সুবর্ণার কথা কাটাকাটি হয়।বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে সুবর্ণার ছেলেকে তার বাবা (পাভেল)-কে পাশের রুমে নিয়ে যান।

এই সুযোগে সুবর্ণা নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। স্বজনরা বিষয়টি আঁচ করতে পেরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় শেষমেশ দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
‎​
‎স্ত্রীর এমন চরম সিদ্ধান্তে দিশেহারা স্বামী পাভেল বলেন, খুব সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। কিন্তু সেই অভিমানে সে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি।

‎​সুবর্ণা স্থানীয়ভাবে নৃত্যশিল্পী ও বিভিন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টে মডেল হিসেবে নিয়মিত কাজ করতেন। একজন সম্ভাবনাময় শিল্পী এভাবে নিজেকে শেষ করে দেবেন, তা এখনো বিশ্বাস করতে পারছেন না তার সহকর্মীরা।

‎​পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুল ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন