মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নিশিতা ইয়াসমিন ঐশিকে (১৯) গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঐশি উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। বর্তমানে তিনি আলমডাঙ্গার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে নিশিতা ইয়াসমিন ঐশিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, তরুণীর কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিপি



