ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত আট যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা ৩৯ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
খবর- রয়টার্স



