রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

একমাসে সড়কে মৃত্যু হয়েছে ৪০৪ জনের

একমাসে সড়কে মৃত্যু হয়েছে ৪০৪ জনের

ঢাকা : গেল এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এতে মৃত্যু হয়েছে ৪০৪ জনের এবং আহত হয়েছেন ৭০৯ জন। এদের মধ্যে নারী ৫৩, শিশু ৪৮। রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়, যা মোট নিহতের ২৭ দশমিক ৯৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৬৬ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় ১০২ জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২৫ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে ৪৬ জনের, অর্থাৎ ১১ দশমিক ৩৮ শতাংশ।

এই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের এবং ১৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া গতিতে চলাচল; ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।

হোসেন আকমল/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন