কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে লাগা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গার অস্থায়ী বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তার পাচ বছর বয়সী ছেলে ফাইজানের। এদিকে মা ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফারিয়া কবীর ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলম হোসেন ইফতির স্ত্রী। চুয়াডাঙ্গা জেলা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর আমতলীতে বলে জানা গেছে।
চাকরির সুবাদে গত আট বছর ধরে নুর আলম পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরে বসবাস করতেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারে যান তাঁরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগলে ফারিয়া ও তাঁর ছেলে ফাইজানের মৃত্যু হয়।
নূর আলম হোসেন ইফতি জানান, তিনি ছুটি নিয়ে গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারে ভ্রমনে গিয়েছিলেন। ইফতির ছুটি না থাকায় স্ত্রী ও সন্তানকে রেখে শুক্রবার কর্মস্থল চুয়াডাঙ্গা ফিরে আসেন। স্ত্রী-সন্তানের মরদেহ আনতে কক্সবাজার রওনা হতে হয়েছেন।
এএস



