, || ||

কুমিল্লার ত্রাস ‘ক্রাইম সেটাপ’ কিশোর গ্যাং, তিন সদস্য আটক

কুমিল্লার ত্রাস ‘ক্রাইম সেটাপ’ কিশোর গ্যাং, তিন সদস্য আটক

কুমিল্লা : কুমিল্লার ত্রাস ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সাইফুল ইসলাম আপন (১৫), সুমন আলম (১৭) ও রবিউল (১৬)। তাদের সবার বাড়ি নগরীর কোতোয়ালি থানা এলাকায়।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে নগরীর ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড এলাকায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের একটি দল অস্ত্রসহ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দেয়।

এ সময় তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোঁটা দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী আগেভাগেই দোকানপাট বন্ধ করে দেন।

কিশোর গ্যাংয়ের স্বসস্ত্র মহড়া সংবাদ প্রকাশের পরপরই পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, তারা সড়কে প্রকাশ্যে দাপট দেখালে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অনেকে ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ করে দেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। একইসাথে এ ধরনের অপরাধ মূলক কার্যক্রম দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এজেড/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন