, || ||

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার তদন্তে সহায়তার জন্য এফবিআইকে ডাকা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদের নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে ৩ জন নিহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। নিহতদের বয়স ১৭ ও ১৯ বছর।

পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।

সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, মসজিদটিতে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে এবং তাদের সবাইকে খুঁজে পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তারা জানায়, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী গর্বসংক্রান্ত লেখা পাওয়া গেছে।

ইসলামিক সেন্টারের ইমাম ও পরিচালক তাহা হাসান বলেন, আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক ও জঘন্য কাজ।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন