, || ||

গাছ ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

গাছ ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছভর্তি ট্রাকের পিছনে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দূর্ঘটনায় নিহত চালক মো. শামিমের পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আমরা ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাখাওয়াত হোসেন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন