, || ||

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর দেশে ফেরার খবরে চুয়াডাঙ্গার নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ সময় তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এক সপ্তাহের চিকিৎসা ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ শেষে তাঁর সব পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে। পরে তিনি দেশে ফিরে আসেন।

এমভি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন