শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় মাদক কারবারির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় মাদক কারবারির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মাদক কারবারি আমিরুল ইসলাম বাপ্পির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের আরামপাড়ায় অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করা হয়। বাপ্পি একই এলাকার আরাম পাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গত দুই সপ্তাহ ধরে বিশেষ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে আরামপাড়ার ওপু মন্ডল নামে এক মাদক ব্যবসয়ীকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আরামপাড়ার বাপ্পিকে গ্রেপ্তার করতে আবারও অভিযান চালায়। এসময় বাপ্পি পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি ধারালো ছোরা, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পলাতক আসামি আমিরুল ইসলাম বাপ্পির নামে মাদকসহ দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

এসকে/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন