ঢাকা : সম্প্রতি চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ।
বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে নিজেই তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে হুমাইরা সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শেকড় ঢাকাতেই। যদিও স্বামীর নাম-পরিচয় জানাননি তিনি।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী জানান, শিগগির আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
এরই মধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্টে নতুন জবনের এই পথচলায় তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ ভক্তরা।
জেএন



