, || ||

জাতীয় নির্বাচনে সিরাতুল মুস্তাকিমের মতো অবস্থান ছিল কমিশনের: সিইসি

জাতীয় নির্বাচনে সিরাতুল মুস্তাকিমের মতো অবস্থান ছিল কমিশনের: সিইসি

ঢাকা : ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে লুকানোর মতো কিছুই ছিল না ইসির। এতে নির্বাচন কমিশনের অবস্থান  সিরাতুল মুস্তাকিমের মতো ছিলো বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর ইটিআই ভবনে আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সংসদ নির্বাচনের মূল্যায়ন নিয়ে সিইসি বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতির উন্নয়নে ইসি কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে ১০০ শতাংশ সুষ্ঠু করতে দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি। সরকারের সঙ্গে আলোচনা ও বিধিমালা সংশোধন শেষে সিদ্ধান্ত নেবে কমিশন।

অনুষ্ঠানে সরকার দলীয় হুইপ বলেন, বিগত সময়ে দেশের নির্বাচন ব্যবস্থা হোঁচট খেলেও এবারের নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম। সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য থাকলেও দেশ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ সংসদ নির্বাচনের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও ইসির প্রতি আহবান জানান।

এদিকে জাতীয় নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখী করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে আবারও রাজপথে নামবে জনগণ।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন