ঢাকা : ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। নানা সময়ে আলোচনা হয় ভিরাটকে নিয়ে। কোহলি কিছু করলেই মূহুর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
এবার ভারতীয় এই তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জার্মান মডেল লিজলাজের একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়।
এদিকে লিজলাজ তাঁর প্রিয় ক্রিকেট তারকা তার ছবি ‘লাইক’ করেছে জেনে খুশি হন। এরপর বিরাটকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন সেই সুন্দরী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার তো চক্ষু চড়কগাছ। সকালে ঘুম থেকে উঠে দেখছি সব খবরে আমি! কিন্তু, উনি (বিরাট) যে কখন ছবিটা ‘লাইক’ করেছেন তা বুঝতেই পারিনি। খবর পড়ে জানলাম।
চারিদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে খবর দেখে আমার একাধিক পরিচিত আমাকে সেগুলো পাঠান। আজ অজস্র মেসেজ পেয়েছি। সকলেই বেশ উচ্ছ্বসিত।
তবে ঘটনার এখানেই শেষ নয়। মাসখানেক পর আরও বিস্ফোরক দাবি করেন লিজলাজ। তার অভিযোগ, বিরাট কোহলিকে নিয়ে অপমানজনক মন্তব্য করার জন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তার কথায়, ‘ওই ঘটনার পরে বহু ফোন পেয়েছি, যাঁরা আমাকে মোটা টাকা দিতে প্রস্তুত ছিলেন। তাঁদের একটাই দাবি, বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলতে হবে, যা তাঁর ভাবমূর্তি নষ্ট করে দেবে। আমি সেটা করতে রাজি হইনি। কারণ, আমি ওই ধরনের মানুষ নই।’
বিরাট কোহলি তার পছন্দের ক্রিকেটারদের একজন। তাই তাকে নিয়ে কোনো মিথ্যা বা নেতিবাচক মন্তব্য করতে চাননি লিজলাজ।
জেএফজে



