জীবননগরে দুটি পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দিয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মা-বাবা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়া।
দূর্গাপুজা উপলক্ষে গত সোমবার রাতে তিনি জীবননগর পৌর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ও দৌলতগঞ্জ শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেন।
এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে শাহজাহান মিয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএস



