শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিব খানের ছবি ভাইরাল

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিব খানের ছবি ভাইরাল

ঢাকা: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে সামাজিক মাধ্যমে এক আলোচনা তৈরি হয়েছে। নিউইয়র্কে জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে তার একটি ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন ।

ওই ছবি খোকন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে জুলাই গণহত্যা ও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। তবে এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পক্ষে প্রচারণামূলক একটি ভিডিও তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজে প্রকাশ হয়েছিল বলে উল্লেখ করা হয়।

সেটি পরবর্তী পাঁচ বছর তার পেইজের ওয়ালে শোভা পেলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তা সরিয়ে ফেলা হয়। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শাকিব খানের যোগাযোগ নিয়েও নানা আলোচনা রয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন