সাতক্ষীরা : দীর্ঘ ১৮ মাস পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় ছাত্রদলের সাংগঠণিক অবিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের খুলনা রোড মোড় থেকে একটি শুভেচ্ছা মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজ্জাক পার্কে পৌঁছে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন নব গঠিত কমিটির সভাপতি আবু রায়হান ও অর্ঘ্য। এতে অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মীরা।

গেল ১২ মে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটির নেতারা, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সংগঠণকে শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ ছাত্রদের নায্য দাবি আদায়ে থাকবেন স্বোচ্ছার এমন অভিমত ব্যক্ত করেন।
আব্দুল মোমিন/এনডি/এএস



