রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে যমুনা সেতু সংলগ্ন ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিয়াদ ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন