শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমানগণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীতে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড এবং চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন।

বিয়াদ ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন