, || ||

থানা থেকে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে গাঁজাসহ যুবক আটক

থানা থেকে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে গাঁজাসহ যুবক আটক

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে থানা থেকে এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে গাঁজাসহ আটক হয়েছেন আহসান ওরফে হাসান (৩৫) নামে এক যুবক।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আমলা পুলিশ ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে আসলে তাকে আটক করা হয়। এসময় আটক হাসানের দেহ তল্লাশি করে একপুরি গাঁজা পাওয়া যায়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সজিব (১৯) ও শাকিল (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশ।

পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নেয়া হলে ছাড়াতে যান আহসান ওরফে হাসান। এসময় তাকে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বাড়ি উপজেলার আমলা এলাকায়। তিনজনই মিরপুর থানা হেফাজতে রয়েছে।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আহসানসহ আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইয়াসির আরাফাত/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন