চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার রেলবাজার ফুলতলায় গাঁজা বেচাকেনার সময় দুই যুবককে আটক করেছে দর্শনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার নাহিদ পেরুর ছেলে রুমন (২৫) ও একই এলাকার শেখ মানিকের ছেলে কামরুল (২৪)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের পকেট থেকে ৪৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়।
দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আটক দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আগামীকাল রোববার আদালতে প্রেরণ করা হবে।
এমএস/এএস



