সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এমভি/এএস



