, || ||

নাভানার ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন

নাভানার ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন

ঢাকা: শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) সংশ্লিষ্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, শ্রম আইনের একটি মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বুধবার ভোরে বনানী থেকে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হয়।

এর আগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বনানীতে তাকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকে। সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় ভেতরে ঢুকতেই পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে

জানা গেছে, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুরের পর মামলার পরবর্তী কার্যক্রম আইনগত প্রক্রিয়ায় চলবে বলে।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন