শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

আসছে জুনে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করল স্বাগতিক ইংল্যান্ড। দলে বড় চমক পেসার ইসি ওং।

ইংল্যান্ডের ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে আছেন ন্যাট সিভার-ব্রান্ট। এটি হবে তার সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া দলের সহ-অধিনায়ক করা হয়েছে চার্লি ডিনকে।

সিভার ব্রান্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন স্কোয়াডে আছেন, তেমনি অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী স্পিনার টিলি কোর্টিন-কলম্যানকেও দলে রাখা হয়েছে।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
ন্যাট সিভার-ব্রান্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসি, টিলি কোর্টিন-কলম্যান, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলস্টোন, লরেন ফাইলার, ড্যানি গিবসন, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, হিদার নাইট, লিনসি স্মিথ, ইসি ওং এবং ড্যানি ওয়াট-হজ।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন