কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় চলছে ভূমি মেলা। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষথেকে বসানো হয়েছে স্টল।
ভূমি মেলা চলাকালীন মেলার সার্বিক বিষয়ে চিরিংগা ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা
খালেদা বেগমের কাছ থেকে স্থানীয় সাংবাদিকরা তথ্য জানতে চান।
এ সময় তিনি সাংবাদিকদের দিকে না তাকিয়ে, তুচ্ছ তাচ্ছিল্লের সাথে বলেন, এটি ভূমি মেলা নয় এটি ফেঝা মেলা আর আমি কর্মকর্তা নয় কর্মকুত্তা।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে এ ঘটে।
চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের এই উপ সহকারী কর্মকর্তা খালেদা বেগমের এমন কটাক্ষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
একজন সরকারি কর্মচারির এমন বক্তব্য সরকারের ভূমিসেবা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান শুধু নয়, এটি চাকুরী বিধিমালার সুস্পষ্ট লংঘন। তার বিরুদ্ধে নানা অনিয়ম-অসদাচরণ এবং সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরণ অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি তিনি দেখেছেন একজন সরকারী কর্মকর্তার আচরণ এইরকম হওয়া কাম্য নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



