শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ওএনবি ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) রাতে রাজ্যের মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চন্দ্রনাথ দত্ত নামের ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিজের গাড়িতে থাকা অবস্থায় বুকে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি।

চন্দ্রনাথ দত্তকে অন্তত ৪ রাউন্ড গুলি করা হয়। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, হামলাকরীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গতি কমানো মাত্রই তারা সরাসরি গুলি করে।

এ ঘটনার পর ওই হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

শুভেন্দু জানান, তারা এই ঘটনার নিষ্পত্তি করবেন। আমি বিজেপির সকল কর্মীদের অনুরোধ করব আপনারা কেউ আইন হাতে নেবেন না। আমরা সরকারে এসেছি দু-তিন দিনের মধ্যে বিজেপি দায়িত্ব নেবে।

তিনি বলেন, আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকতে পারে। কিন্তু পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কোনো কনক্লুশনে আসবেন না। ওই পরিবারের পাশে বিজেপি আছে।

শুভেন্দু আরও বলেন, আগামীকাল ময়নাতদন্তের পর নিজের হাতে আমি এই লাশ হস্তান্তর করব। আমরা পরিবারের দায়িত্ব নেব। যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন