শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী তাপসী

পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী তাপসী

ঢাকা: বাইরে বের হলেই পাপারাজ্জিদের হানায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। প্রায়ই নানাভাবে হেনস্তার শিকার হন তারা। এবার পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী তাপসী পান্নু।

জানা গেছে, শনিবার এক রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বের হওয়ার পরই বাঁধে বিপত্তি। তার গাড়ির সামনে থেকে বারবার পাপারাজ্জিদের সরে যেতে বলেন তিনি।

এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। ভিডিও দেখা যায়, তাপসীর গাড়ির সামনে এমনভাবে ছবি শিকারিরা দাঁড়িয়ে আছেন, যে কারণে গাড়িতে উঠতে পারছেন না অভিনেত্রী।

আর তাতে বেশ রেগে যান নায়িকা। তাকে বলতে শোনা যায়, সরে যান প্লিজ, শান্তভাবে বলছি, নয়তো আবার বলবেন ধাক্কা লেগে গেল।

পাপারাজ্জিদের বহুবার বলার পর গাড়ির সামনে থেকে সরে যান তারা। এরপরই গাড়িতে চড়েন তাপসী। তবে গাড়িতে ওঠার পর ছবি শিকারিদেরও ধন্যবাদ দিতে ভোলেননি অভিনেত্রী।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাপসীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘ধক ধক’। চলতি বছরের ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবিটিতে চার নারীর বাইক ট্রিপ নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন