শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছতে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছতে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাই খুব শিগগিরই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

চিকিৎসকদের পেশাজীবনের শুরু থেকেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল চিকিৎসক, তাই তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরও জানান, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অসংক্রামক ও মরণব্যাধি রোগের ঝুঁকি বাড়তে থাকায় গবেষণা, উদ্ভাবন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এখনই জোর দিতে হবে।

জেপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন