ঢাকা : ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মাতাবেন নোরা ফাতেহি। আগামী মঙ্গলবার (১২ মে) কানাডার টরেন্টোয় বিএমও ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্সে দেখা যাবে নোরাকে।
গ্লোবাল আইকন আলানিস মরিসেত, অ্যালেসা কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, ভেজড্রিম ও উইলিয়াম প্রিন্সের সঙ্গে একই কাতারে দেখা যাবে নোরাকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা তালিকায় রয়েছে বিশ্বখ্যাত সংগীত তারকা অ্যানিটা, ফিউচার, ক্যাটি পেরি, লিসা, রেমা ও টাইলা।

জেএফজে



