শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফ্রেন্ডরা স্কুলজীবনে আমাকে অনেক ভয় পেত: বাঁধন

ফ্রেন্ডরা স্কুলজীবনে আমাকে অনেক ভয় পেত: বাঁধন

নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন।

সম্প্রতি একটি পডকাস্টে এ অতিথি হয়েছিলেন বাঁধন। যেখানে তিনি তার জীবনের নানা অজানা গল্প অবলীলায় জানান।

বাঁধন বলেন, আমার ফ্রেন্ডরা স্কুলজীবনে আমাকে অনেক ভয় পেত। ওদের মাকেও ওরা এতটা ভয় পেত না, যতটা আমাকে পেত। আমাকে অভিশাপ দিতো। আমি তো এখনও বলি, তোদের অভিশাপের কারণে জীবনে আমি একটা ঠিকঠাক প্রেমও করতে পারিনি।

এদিকে, গেল ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি। মুক্তির পর বেশ প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটি।

বাঁধন বলেন, ‘বনলতা এক্সপ্রেস’-এ কাজ করার অন্যতম কারণ ছিল সবাই আমাকে গরিব চরিত্রে, দুঃখী চরিত্রে নিচ্ছিল। আমার চেহারার মধ্যেও যে আভিজাত্যের ছাপ আছে, সেটি কোনো নির্মাতা কাজে লাগাচ্ছিলেন না। এরপর জীবনে একটা প্রপার স্বামীও নেই। যে দুজন ছিল, তারাও বদের বদ।

তিনি বলেন, এখন দেখা যায় স্ক্রিনেও আমার কোনো স্বামী নেই। বা থাকলেও দেখা যায় অফ স্ক্রিনে যেমন অন স্ক্রিনেও তেমন। তবে তামিম আমাকে ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল ভাইয়ের মতো এমন একজন স্বামী দিয়েছেন, যেখানে স্বামী-স্ত্রীর রসায়ন থেকে মানুষ কল্পনা করবে। একদম মাখো মাখো অবস্থা।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন