রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত

বরিশালে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত

বরিশাল : বরিশালের গৌরনদীতে বাস ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের তিন জন নিহত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ মে) দুপু‌রে ঢাক‌া-বরিশাল মহাসড়‌কের গৌরনদী বাটা‌জোর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- উজিরপুর উপ‌জেলার আব্দুল হা‌কিম হাওলাদা‌রের ছে‌লে ফি‌রোজ মাহামুদ, ফি‌রোজের স্ত্রী ম‌নিরা বেগম ও তা‌দের শিশু সন্তান জান্নাত।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গৌরনদী হাইও‌য়ে থানা পু‌লি‌শের ওসি মহসীন হো‌সেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজনই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ।

পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। নিহত তিন জনই মোটরসাইকে‌লের আরোহী ছিলেন।

এএম/এনডি/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন