শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা

বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা

বলিউড থেকে হলিউড-দুই অঙ্গনেই নিজের অবস্থান পোক্ত করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠিন সংগ্রামের গল্প। যা সম্প্রতি আবারও সামনে এনেছেন তিনি নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিশোরীবেলার এক তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াঙ্কা। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

‘দ্য টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নতুন স্কুলে প্রথম কয়েক সপ্তাহ ছিল তার জন্য অত্যন্ত কঠিন। সহপাঠীদের সঙ্গে মিশতে পারতেন না, এমনকি ক্যাফেটেরিয়ায় বসে খেতেও অস্বস্তি লাগত।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এতটাই নার্ভাস ছিলাম যে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতাম। কীভাবে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার নিতে হয়, সেটাও জানতাম না। ভেন্ডিং মেশিন থেকে চিপস কিনে বাথরুমে গিয়ে দ্রুত খেয়ে নিতাম।’

তিনি আরও জানান, নিজের গায়ের রঙের জন্য সহপাঠীদের কাছ থেকে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। অনেকেই তাকে ‘ব্রাউনি’ বা ‘কারি’ বলে ডাকত, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল।

অভিনেত্রীর ভাষ্য, সে সময় নিজেকে একজন ভারতীয়ের চেয়ে বেশি ‘নন-আমেরিকান’ বলে মনে হতো। নতুন পরিবেশে মানিয়ে নিতে তাকে নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে।

তিনি বলেন, এমনকি সহপাঠীদের বোঝাতে হয়েছে কেন তিনি ডেটিং বা রাতে বাইরে যাওয়া নিয়ে স্বচ্ছন্দ নন-কারণ তিনি একটি রক্ষণশীল পরিবার থেকে এসেছেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হন প্রিয়াঙ্কা। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান এবং নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।

এদিকে দীর্ঘদিন পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় তাকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে ‘মন্দাকিনী’ চরিত্রে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন