লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিক বগুড়া জজ কোর্টে সহকারী জজের (সিভিল জজ) বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। তবে প্রেমিকার অনশনের খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন তার প্রেমিক ইউনুস আলী।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় ইউনুস আলীর বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই শিক্ষিকা।
প্রাপ্তি হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। তিনি রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক। আর ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

অবস্থানরত প্রেমিকাকে দেখতে সহকারী জজ মো. ইউনুস আলীর গ্রামের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন।
বিচারকের বড় ভাই হযরত আলী বলেন, দুএক দিনের মধ্যে ইউনুস আলী বাড়িতে আসলে বিয়ে রেজিস্ট্রারি করা হবে। আর অনশনরত আনিতা তাবাসসুম প্রাপ্তির দাবী, যেহেতু বিয়ে করবে বলে বহুদিন ফাঁকি দিয়ে আসছে তাই ইউনুস বিয়ে না করা পর্যন্ত কোনো ভরসা পাচ্ছি না।
প্রাপ্তি বলেন, ইউনুস আলীর সঙ্গে তার প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে করবে বলে নানাভাবে মেলামেশাও করেছে। দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় তিনি ইউনুস আলীর বাড়িতে এসে অনশনে বসেছেন।
এদিকে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, শিক্ষিকা ওই বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান।
এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাই হযরত আলী জানান, বিয়ে হবে তবে ইউনুস আলী বাড়িতে আসার পর। ওই ওয়ার্ডের মেম্বার জানান, বিষয়টি দ্রুত সুরাহা করা হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মোশাররফ হোসেন জানান, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বি



