রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট জিতে ইতিহাসের পাতায় এমবাপে

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট জিতে ইতিহাসের পাতায় এমবাপে

ঢাকা: ফুটবল বিশ্বকাপের আরেকটি স্মরণীয় আসরে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ২টি গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন তিনি। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা ধরে রেখে সর্বোচ্চ ১০ গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট।

এর মধ্য দিয়ে টানা দুই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। সেমিফাইনাল পর্যন্ত মেসি এবং এমবাপে দুইজনেরই গোল সংখ্যা ছিল ৮টি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২ গোল করলে এমবাপের গোল সংখ্যা দাঁড়ায় ১০-এ। অন্যদিকে মেসি ফাইনালে কোনো গোল করতে না পারায় গোল্ডেন বুট জেতা নিশ্চিত হয় এমবাপের।

এর মধ্য দিয়ে ২০২২ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ গোল্ডেন বুট জিতলেন এমবাপে, যা ফুটবল ইতিহাসে প্রথম।

এছাড়া মোট ২২টি গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন কিলিয়ান এমবাপে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন