সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

ঢাকা : যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

সোমবার (১১ মে) মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি পৌঁছেছে প্রায় ৯৮ দশমিক ৪৮ ডলারে। আর ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৪ ডলার ৪৯ সেন্টে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা না হলে তেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন