, || ||

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ঢাকা: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা উত্তেজনা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনার প্রভাবে বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আর্ন্তজাতিক মাণদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে, আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা এবং হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

জেএন

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন