রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ঢাকা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৭৯.০৮ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে নেমে আসে।

এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমে দিনের লেনদেন শেষ হয়।

বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে, তবে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।

খবর- রয়টার্স

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন