, || ||

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমেছে।

সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, ট্রাম্পের ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮১ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৪.০১ ডলার বা ৪.৭২ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে নেমে এসেছে।

এর আগে গত শুক্রবারও উভয় চুক্তিতে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ সচল হওয়া এবং ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরের প্রভাব পড়েছে জ্বালানির বাজারে।

এদিকে দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান।

সোমবার ভোররাতে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন