শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মক্কা গিয়ে যে বার্তা দিলেন বলিউড অভিনেত্রী রাখি

মক্কা গিয়ে যে বার্তা দিলেন বলিউড অভিনেত্রী রাখি

ঢাকা: সম্প্রতি আধ্যাত্মিক সফরে মক্কায় গিয়েছিলেন বলিউডের আইটেম গানে পারফর্ম করা খোলামেলা ও স্পষ্টবাদী পরিচিত মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এবার তাই নিজের জীবনের পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য প্রার্থনা করেন তিনি।

রাখির বার্তায় উঠে এলো শিক্ষা, কাজ, সততা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধের কথাও। তার প্রার্থনায় উঠে এসেছে দেশের নিরাপত্তা থেকে শিক্ষা, কর্মসংস্থান— একাধিক বিষয়। দেশের মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা করার প্রার্থনা করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুধু সাফল্য কিংবা সুযোগ নয়, দেশের তরুণদের সম্মান ও মর্যাদা নিয়েও উদ্বিগ্ন রাখি সাওয়ান্ত। কোনো তরুণ-তরুণী যেন অপমান বা হেনস্তার শিকার না হন। সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথাও উঠে আসে তার কথায়।

রাখি বলেন, হে আল্লাহ, আমার দেশকে রক্ষা কর। দেশের মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা কর। দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও প্রার্থনা করেন। তরুণ প্রজন্মের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক, শিক্ষার সুযোগ বাড়ুক— এমনটিই কামনা করেন।

দেশের রাজনৈতিক নেতাদের নিয়েও প্রার্থনা করতে দেখা যায় তাকে। তার আবেদন, দেশের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন।

এক কিশোরের আইফোন কেনার আবদার কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে তিন সদস্যের একটি পরিবার আত্মহত্যা করেছে বলে জানা যায়।

সেই ঘটনার উল্লেখ করে রাখি সাওয়ান্ত বলেন, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। দামি জিনিসের জন্য বাবা-মায়ের ওপর চাপ না দিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আইফোন হোক কিংবা অন্য কোনো চাহিদা— তার জন্য যেন কেউ বাবা-মাকে কষ্ট না দেন। নিজের উপার্জনে নিজের জীবন গড়ে তুলুন।

এর আগে নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে রাখি জানিয়েছিলেন, জন্মসূত্রে তিনি হিন্দু। পরে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে মুসলমান। একই সঙ্গে সব ধর্মকেই সম্মান করেন বলেও একাধিকবার জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন