, || ||

সাতক্ষীরায় প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস, ক্রীড়া ও রাজনীতিতে নতুন গতির আশা

সাতক্ষীরায় প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস, ক্রীড়া ও রাজনীতিতে নতুন গতির আশা

সাতক্ষীরা: আগামী ৩০ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাতক্ষীরা সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিমন্ত্রীর এ সফর সফল করতে তৃণমূল পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

​যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। ওই দিন সকাল সাড়ে ৬টায় ঢাকার পল্লবীর বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় তালা উপজেলার ইসলামকাটিতে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম পরিদর্শন। দুপুর সোয়া ১টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে আয়োজিত পথসভায় অংশগ্রহণ।

বিকেল ৩টায সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।সব শেষে তিনি সন্ধ্যা ৬টায় সকল কর্মসূচি শেষে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা রওনা হবেন।

​প্রতিমন্ত্রীর সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

​এদিকে প্রতিমন্ত্রীর আগমন ঘিরে তালা, পাটকেলঘাটাসহ পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরটি সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার কাজ চলছে।

​তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি জানান, “ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে এসে তালা উপজেলার ইসলামকাটিতে নবনির্মিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন। তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।”

​এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের এই আগমন সাতক্ষীরাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। সফরটিকে স্মরণীয় ও বর্ণাঢ্য করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”

​স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক নেতাদের মতে, প্রতিমন্ত্রীর এই সফর সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও নতুন গতির সঞ্চার করবে।

আব্দুল মোমিন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন