সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে বালুভর্তি ট্রাকের চাপায় নিহত ৩

ময়মনসিংহে বালুভর্তি ট্রাকের চাপায় নিহত ৩

ময়মনসিং : ময়মনসিংহে বালুভর্তি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছির সত্রাশিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বালুভর্তি একটি ট্রাক সিএনজিচালিত রিকশাকে (অটোরিকশা) ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন আরও তিন যাত্রী। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মুক্তাগাছা থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিস্তারিত আসছে…

রাজন আহমেদ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন