শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ভাবনার ছবি

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ভাবনার ছবি

ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই অভিনয় দক্ষতা দেখিয়েছেন আশনা হাবিব ভাবনা। পুরস্কারের ঝুড়িটাও বেশ  বড়। এবার ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।

আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটি। একই বিভাগে বিভিন্ন দেশের আরও কয়েকটি চলচ্চিত্রও থাকছে। সেগুলোও আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে।

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব ভাবনা।

চলচ্চিত্রে দেখানো হয়েছে, কীভাবে গল্পভিত্তিক যাত্রাপালা ধীরে ধীরে দর্শক আকর্ষণের জন্য গ্ল্যামারনির্ভর পরিবেশনায় পরিণত হচ্ছে। ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চ দখল করে নেয়, আর গল্প ও অভিনয় হারিয়ে যায় দর্শকের চাহিদার ভিড়ে। এভাবেই সমাজের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আসিফ ইসলাম। শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচয় ছিল নির্মাতা আসিফ ইসলামের। ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে তিনি উপলব্ধি করেন একসময়কার শক্তিশালী ও আবেগঘন এই শিল্পমাধ্যম এখন অনেক ক্ষেত্রে বিনোদনের নামে ভিন্ন এক রূপ নিয়েছে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন