, || ||

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের উদ্ধার

মাদারীপুর : মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাসের শিশু সন্তান।

রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশের রুমে মিষ্টি বাড়ৈ একা ছিলেন। তার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ওসি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুক্তাছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন