, || ||

মেহেরপুর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

মেহেরপুর সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

মেহেরপুর সীমান্তে স্বর্ণ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

আটককৃতরা হলেন, জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে আসাদুল ও একই গ্রামের মাদারের ছেলে জুয়েল।

রোবিবার (০১ নভেম্বর) সকালে মেহেরপুর জেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দুপুরে গণমাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান-এর কাছে গোপন তথ্য আসে যে, নাগারবিল সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় নাজিরাকোনা বিওপির হাবিলদার মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল উক্ত এলাকায় আগে থেকেই কৌশলগত অবস্থান গ্রহণ করে।

দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানিয়েছে, আটককৃত দুই জন আসামিকে মুজিবনগর থানায় এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন