ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
অন্যদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
জিপি



