ঢাকা: বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ডিপো সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রটিও ধ্বংস করে দিয়েছে। এই এআই কেন্দ্রটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরের বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করত এবং যুদ্ধাপরাধ সংঘটিত করত বলে দাবি ইরানের।
হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শেয়ারহোল্ডার বা অংশীদারত্ব থাকা কোম্পানিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলো ধ্বংস করব, তা সেটি যে দেশেই অবস্থিত হোক না কেন।

একই সঙ্গে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেই সব দেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সবচেয়ে মূল্যবান সম্পদ ও স্থাপনাগুলো আমরা নিশ্চিহ্ন করে দেব।
জেএন



