, || ||

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত

ঢাকা : লেবানন ইসরাইলি ড্রোন হামলায় শুভ কুমার দাস ও করিম মিয়া নামে আরও দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনিয়ে দেশটিতে আলাদা হামলায় ৪ জন বাংলাদেশি মারা গেলেন।

সোমবার রাতে দেশটির নাবাতিয়ের মাইফাদুন এলাকায় ইসরাইলি হামলায় নিহত হন তারা। নিহত শুভর কুমার দাসের বাড়ি সাতক্ষীরার ও করিম মিয়ার বাড়ি নরসিংদী।

শুভ ও করিম মিয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, তাদের মৃতদেহ শনাক্ত করতে না পারার কারণে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেক স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে ইসরাইলের বিমান হামলায় শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নামে আরও ২ জন বাংলাদেশি নিহত হন।

জান্নাতুল ফেরদৌস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন